মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

এসএমপির সাইবার ফরেনসিক ল্যাব উদ্বোধন

  |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএমপির সাইবার ফরেনসিক ল্যাব উদ্বোধন

সিলেট প্রতিনিধি::

সাইবার ফরেনসিক ল্যাব যুগে প্রবেশ করলো সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এর মধ্য দিয়ে অপরাধী শনাক্তে আরেক ধাপ এগিয়ে গেল এসএমপি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ে সাইবার ফরেনসিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। বেলা ১২টায় এ ল্যাবের উদ্বোধন করেন এসএমপি কমিশনার মো.নিশারুল আরিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপ-কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ,উপ-কমিশনার (দক্ষিণ) মো.সোহেল রেজা পিপিএম,উপ-কমিশনার (ই.এন্ড.ডি) মুহম্মদ আবদুল ওয়াহাব,অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) ও সাইবার ফরেনসিক ল্যাবের কমান্ডার শাহরিয়ার আল মামুন ও সাইবার ল্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ।

এসএমপি সূত্র জানায়-সিলেটে এই প্রথম পুলিশের কোনো ইউনিটে সাইবার ফরেনসিক ল্যাব চালু করা হলো।অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ এ ল্যাবের মাধ্যমে পুলিশ এবার থেকে সাইবার জগতের অপরাধীদের দ্রুত শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম হবে।অপরাধীরা যেন অপরাধ করে পার না পেয়ে যায় এবং একই অপরাধী যেন বার বার অপরামূলক কর্মকাণ্ড সংঘটিত না করতে পারে সে লক্ষ্যে চালু করা হয়েছে এই ল্যাব।যে কোনো স্থানে অপরাধী অবস্থান করুক না কেন-বিশেষ একটি অ্যাপ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করা হবে অপরাধী।জানা যাবে তার গতিবিধি এবং অবস্থান।

এ বিষয়ে এসএমপি কমিশনার মো.নিশারুল আরিফ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বলেন,সাইবার ক্রাইম বাড়ার কারণে এই ল্যাব তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অপরাধের ধরন বদলে এখন এনালগ থেকে ডিজিটাল ক্রাইমে রূপ নিচ্ছে।অপরাধীর রেখে যাওয়া কোনো ছাপ বা প্রমাণ শনাক্তকরণ,ক্রাইম শনাক্ত করে অপরাধীর গতিবিধি পর্যবেক্ষণ এবং অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কাজ করবে এই ল্যাব। অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য ল্যাবের এই বিশেষ সফটওয়্যার বা অ্যাপ বড় একটি সহযোগী প্রমাণ হিসেবে কাজ করবে।

তিনি বলেন,এই ল্যাবের কার্যক্রম পরিচালনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রয়োজন।যেটি এই মুহূর্তে সিলেটে নেই।আমরা বিভিন্ন সরকারি-বেসরকারি কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি,ইন্টারনেট সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ল্যাবের কার্যক্রম শুরু হবে।এছাড়া এই ল্যাবের জন্য ব্যাকআপ হিসেবে সার্বক্ষণিক বিকল্প বিদ্যুৎ বা জেনারেটর ব্যবস্থা থাকতে হবে।সেটিরও ব্যবস্থা এখনও করা হয়নি, শীঘ্রই হয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস