বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেটে স্বর্ণের বার দেখিয়ে মহিলাকে প্রতারণা, ৫ প্রতারক গ্রেপ্তার

  |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে স্বর্ণের বার দেখিয়ে মহিলাকে প্রতারণা, ৫ প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন ::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর মাঠগাও এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী মোছা.বানেছা বেগম (৪৫) গত ১৭ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন হযরত শাহজালাল (রহ.) মাজার মেইন গেইটের বিপরীতে নুরজাহান হোটেলের সামনে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েন।

এই চক্রটি তাকে ৩ভরি ওজনের নকল স্বর্ণের বার দেখিয়ে তাকে ফাঁদে ফেলে।এসময় এই চক্রটি মহিলার সঙ্গে থাকা ১২ আনা ওজনের স্বর্ণের কানের দুল ও ১২ আনা ওজনের আরেকটি স্বর্ণের চেইন এবং নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়।

পরে তিনি ওই স্বর্ণের টুকরা (বার) স্বর্ণকারকে দেখাইলে স্বর্ণকার জানায় বারটি নকল। পরে বানেছা বেগম প্রতারণার বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবগত করেন।এরপর এই চক্রটিকে ধরতে পুলিশ অভিযানে নামে।এরপর গত ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে কোতায়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন খানের দিক নির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজী জামাল উদ্দিন প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেন।

এরপর ৭ সেপ্টেম্বর ভোক্তভোগি নারী বানেছা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটে অটোরিকশা যাত্রীকে স্বর্ণের বার দেখিয়ে প্রতারণা,গ্রেফতার ৫ সিলেট নগরীতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের স্বর্ণের বার বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে একটি চক্র।

গ্রেফতারকৃতরা হলেন-ময়মনসিংহ জেলার গৌড়িপুর উপজেলার মোবারকপুর গ্রামের মো.চান মিয়ার ছেলে জজ মিয়া (২৮),সিলেট নগরের এয়ারপোর্ট থানার খাসদরীর এলাকার আবদুল হাফিজের ছেলে শফিকুল ইসলাম (৩০),একই থানার আম্বরখানা বড়বাজার এলাকার মৃত বিল্লাল’র ছেলে সুমন আহমদ (২৩),একই থানার খাসদবীর বাধন বি-১৮ এলাকার বাদল মিয়ার ছেলে হালিম আহমদ (৩০) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উকিল আলীর ছেলে নুর হোসেন (৩৪)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস