বুধবার ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

কুলাউড়ায় ১০জন রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দিলেন মেয়র সিপার

  |   রবিবার, ০৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ১০জন রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা দিলেন মেয়র সিপার

যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ বাস্তবায়নে প্রবাসীরাও বিশেষ ভূমিকা রাখছেন।

কুলাউড়া পৌরসভার উদ্যোগে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এমন মন্তব্য করে আরো বলেন, প্রবাসের মাটিতে তাদের কষ্টার্জিত রেমিট্যান্সের কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি প্রবাসে অবস্থানরত কুলাউড়ার সন্তানেরা নিজ ভূমির উন্নয়নে ভূমিকা রাখছে। তাই তাদেরকে দেশের মাটিতে মূল্যায়ন করা হলে তারা প্রবাসে আরও উৎসাহিত হয়ে দেশ ও জনগণের জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গেল বৃহস্পতিবার রাতে কুলাউড়া পৌরসভার আয়োজনে বিভিন্ন দেশে অবস্থানরত ১০ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুলাউড়া পৌরসভার কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক এহসান আহমদ টিপু প্রমুখ।

সভা শেষে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম-সম্পাদক রিপন মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মনসুর আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক রেজাউল রহমান রাজ্জাক, পৃষ্ঠপোষক মো. মুহিত আহমদ শামীম, পৃষ্ঠপোষক সাহেদ নুর, সহ-সাংগঠনিক রাসেল আহমদ, সাবেক সাংগঠনিক মো. আবু ছারওয়ার তালুকদার, কুয়েতস্থ কুলাউড়া সমিতির সিনিয়র যুগ্ম-সম্পাদক মনসুর রানা মিতুল ও পর্তুগাল প্রবাসী মারুফুর রশীদ বখশসহ ১০ জন কমিউনিটি নেতার হাতে ক্রেস্ট তুলে দেন।বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস