সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় পরিবেশবান্ধব ইউনি-ব্লক উৎপাদন কাজের উদ্বোধন

  |   মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ৫৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পরিবেশবান্ধব ইউনি-ব্লক উৎপাদন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এই প্রথম নির্মাণ কাজে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব, মানসম্পন্ন ও টেকসই ইউনি-ব্লক উৎপাদন কাজের উদ্বোধন করা হয়েছে।

কুলাউড়া উপজেলার জুড়ী রোডের দক্ষিণ ভূয়াই এলাকায় অবস্থিত মেসার্স শাপলা ব্রিকসের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো: মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে ইউনি-ব্লক উৎপাদন কাজের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়,উপজেলা প্রকৌশলী মো: আমিনুল ইসলাম মৃধা,কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন ও মৎস্য কর্মকর্তা মো: আবু মাসুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা গোলজার হোসেন উজ্জ্বলসহ ইউনি-ব্লক, পার্কিং টাইলস ও মেসার্স শাপলা ব্রিকস এর স্টাফ ও কর্মচারীবৃন্দ।

বক্তারা নির্মাণ কাজে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনে এগিয়ে আসার জন্য শাপলা ব্রিকসের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশ বান্ধব ব্লক তৈরি করায় তাঁকে অভিনন্দন স্মারক প্রদান করেন। মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের সার্বিক নির্দেশনানুযায়ী তারা পরিবেশ বান্ধব ব্লক তৈরি করছেন। ধীরে ধীরে মানসম্পন্ন ও টেকসই ব্লকই ইটের স্থান দখলে নিবে।

এতে করে পরিবেশের জন্য ক্ষতিকর ইট উৎপাদনও বন্ধ হবে। তিনি বলেন সাশ্রয়ীমূল্যে এখন থেকে শাপলা ব্রিকসে ইটের পাশাপাশি ব্লক ও পার্কিং টাইলস পাবেন ক্রেতারা। প্রয়োজনে যোগাযোগ: ০১৭১১৩০৩৪৬০ (মোস্তাফিজ)। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস