বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

বিদ্যুৎ বিভাগের ভেলকিবাজিতে অতিষ্ঠ কুলাউড়াবাসী। আতিকুর রহমান

  |   বুধবার, ২৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যুৎ বিভাগের ভেলকিবাজিতে অতিষ্ঠ কুলাউড়াবাসী। আতিকুর রহমান

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক চলছে কঠোর লক ডাউন। সমাজের সকল পর্যায়ের নাগরিক এখন ঘরবন্দী। টিভি কম্পিউটার আর মোবাইল ব্যবহারের মধ্যেই অতিবাহিত হচ্ছে দিনাতিপাত। স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকার কারনে পড়া লেখা চলছে অনলাইনের মাধ্যমে। করোনা আতংক, আর্থিক সমস্যা সহ নানাবিধ দুঃশ্চিতার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে মানুষের দিনকাল, সংকটপুর্ন এই সময়ে বিদ্যুৎ সমস্যা নিয়ে নতুন করে সমস্যায় পড়েছেন কুলাউড়ার ঘরবন্দী মানুষ।

বিদ্যুৎ বিভাগের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন কুলাউড়ার বিদ্যুৎ গ্রাহকরা, তীব্র গরমে বাইরে কাজ করা তো দূরের কথা, ঘরে থেকেও প্রাণ যায় যা অবস্থা। এ দূর্বিষহ অবস্থায় ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগ পোহাতে হচ্ছে পিডিবির হাজার হাজার গ্রাহককে।

কুলাউড়া উপজেলার সাধারণ মানুষের অভিযোগ, প্রচন্ড গরমের মধ্যে বৈদ্যুতিক পাখা মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে থাকে। কিন্তু লোডশেডিং মাত্রাতিরিক্ত হওয়ায় সেই স্বস্তিও মিলছে না। এমনকি রাতের বেলায়ও একাধিকবার বিদ্যুতের আসা-যাওয়ার কারণে চরম আকার ধারণ করেছে ভোগান্তি।
কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রটি প্রথমে ৩৩ হাজার kb থাকলেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে নতুন একলক্ষ kb সংযুক্ত করে একলক্ষ ৩৩ হাজার kb করা হয়। কিন্তু এতো কিছুর পরেও বিদ্যুৎ সমস্যা পিছু চাড়ছেনা কুলাউড়াবাসীর।সামান্য ঝড় বৃষ্টি বা বাতাস অাসলেই লাপাত্তা কুলাউড়ার বিদ্যুৎ। নির্ধারিত অভিযোগ নাম্বার থাকলেও বার বার ফোন দিয়ে পাওয়া যায়না কাউকে, সৌভাগ্যক্রমে ফোন রিসিভ হলেও পাওয়া যায়না কোন সদ্বুত্তর।এছাড়া অবৈধ লাইন সংযোগ, অতিরিক্ত বিল প্রদান ও মাসের পর মাস বিল না দিয়ে হটাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, কয়েকজন কর্মচারী কর্মকর্তা কর্তৃক গ্রাহক হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে কুলাউড়ায় কর্মরত বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে।

ঘনঘন বিদ্যুৎ যাওয়ার কারণে ইলেকট্রিক অনেক মেশিনারী ও ব্যবহারিক জিনিসপত্র প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন কর্মকান্ডে জনসাধারণের মনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। সাধারণ মানুষদের প্রশ্ন, এই লোডশেডিং যন্ত্রণার শেষ কোথায়। বিদ্যুত বিভ্রাট ও ঘনঘন লোডশেডিং থেকে পরিত্রাণ পেথে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন কুলাউড়ার সচেতন জনসাধারণ।

লেখক পরিচিতি
এম. আতিকুর রহমান আখই
সাধারণ সম্পাদক, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস