বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

  |   শনিবার, ২৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

টুডেনিউজ ডেস্ক:: সাংবিধানিক বাধ্যবাধকতার ফলে সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই । এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

শনিবার (২৪ জুলাই) সকালে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

তিনি বলেছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনের সব কার্যক্রম বিধিনিষেধবহির্ভূত থাকবে ও স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন কাজ করছে।

সিইসি বলেন, নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবাইকে মাস্ক পরে ও নিরাপদ দূরত্ব মেনে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা।

এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে ইসি, এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’

উল্লেখ্য, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজার ভোটার রয়েছেন। আগামী ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস