বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের বাজার তদারকি ও জরিমানা আদায়

  |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে ভোক্তা অধিকারের বাজার তদারকি ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি: কঠোর লকডাউনে মৌলভীবাজার। এর মধ্যেই কিছু অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় আজ সোমবার (৫ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় শহরের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর উপজেলার কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, ফ্রিজে রেখে মাংস বিক্রয় করা, দাম বেশি নেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত খোকন মিট হাউজকে ৩ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত হামজা পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে শারীরিক দূরত্ব মেনে চলার জন্য এবং মাস্কবিহীন ক্রেতার কাছে পণ্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস