বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

কুলাউড়ায় ৩ দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন

  |   শনিবার, ২৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৬৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ৩ দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়ায় ৩ দেবরের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভাবী মোছাঃ ছালেমা বেগম। কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চান্দপুর গ্রামের বিজিবি সুবেদার আব্দুল মোতালেবের স্ত্রী মোছা: ছালেমা বেগম। সংবাদ সম্মেলন করে ৩ দেবর বিরুদ্ধে এই অভিযোগ করেন।

দেবর কতৃক ভাবিকে নির্যাতন ও প্রাণে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ এনে ২৫ জুন শুক্রবার দুপুরে কুলাউড়ার স্থানীয় একটি রেষ্টুরেন্টে নির্যাতিত অসহায় ভাবী মোছা. ছালেমা বেগম এক সংবাদ সম্মেলন করে বিচারের দাবী জানান। গত ১৯ জুন ও ০৩ এপ্রিল তার উপর নির্যাতন চালানো হয় এমন দাবী করেন। নির্যাতনের ঘটনায় তিনি কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে ছালেমা বেগম জানান, তার স্বামী বিজিবিতে ও বড় ছেলে সরকারি চাকরিতে কর্মরত আছেন। বিধায় ছোট ছেলেকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে বসবাস করেন। এ সুযোগে দেবর আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও আব্দুল জলিল মিলে তাদের বাবা (ছালেমা বেগমের শ্বশুর) আব্দুল লতিফকে ভুল পথে পরিচালিত করে নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসছেন। বিভিন্ন সময় মারধর ও নানা অপবাদ চালাচ্ছেন। শুধু তাই নয় নির্যাতিত গৃহবধূ উপর বার বার শারিরীকভাবে নির্যাতন ও প্রাণে মারার হুমকি দিয়ে আসছেন অভিযুক্ত ৩ দেবর । এর ফলেই সবসময় আতঙ্ক নিয়ে বাড়িতে থাকতে হয় ছালেমা বেগম কে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করার জন্য একাধিক বৈঠক করলে তাঁর সুরাহা হয়নি। উল্টো ৩ দেবর মিলে ভাবী প্রাণে হত্যার অপতৎপতার লিপ্ত রয়েছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন নির্যাতিত ছালেমা বেগম।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, উভয় পক্ষের কাছ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস