বুধবার ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় ‘আমাদের কথা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

  |   সোমবার, ১০ মে ২০২১   |   প্রিন্ট   |   ৪৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ‘আমাদের কথা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: ‘আমাদের কথা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফাতেমা খাতুনের (মরিয়ম) প্রকাশনায় ইউরোপের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘আমাদের কথা’র পক্ষ থেকে মৌলভীবাজারে কুলাউড়ার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (০৯ মে) কুলাউড়া সদর ইউনিয়নের বড়কাপন গ্রামে আমাদেরকথার প্রকাশক ফাতেমা খাতুনের সহযোগিতায় প্রতিবছরের মতো গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আমাদের কথার সম্পাদক লুৎফুর রহমান বাবু বলেন, ‘করোনাকালীন এমনিতেই মানুষ অসহায় হয়ে পড়েছে। কাজ নেই অনেকের। ঘরে ঘরে হাহাকার চলছে। আমাদের কথা প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাতেমা খাতুনের সর্বাত্মক সহযোগিতায় এই কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়েছে।’ আমাদেরকথার প্রকাশক ফাতেমা খাতুন বলেন, ‌’আমাদের চারপাশে কর্মহীন অসংখ্য পরিবার বিদ্যমান। যারা ঈদের দিনে থাকেন আনন্দহীন। ঈদ বলতে আলাদা কিছু থাকে না তাদের। ঈদের দিনেও বসতিগুলোতে, সড়ক কিংবা নদীর তীরের শিশুরা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকে। ঈদ মৌসুমে সরকারি-বেসরকারি অনুদান পেতে ভিড় জমান। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। ইউরোপের স্বনামধন্য পত্রিকা ‘আমাদের কথা’ সব সময় মানবতার কথা বলে। নানা প্রাকৃতিক বৈরিতায় অসহায়ের পাশে দাঁড়ায়।’ মো. জিল্লুর রহমানের পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, সাংবাদিক জিল্লুর রহমান, এম এ কাইয়ুম, ৭ নং সদর ইউনিয়নের ‌প্যানেল চেয়ারম্যান সালিক আহমেদ, কুলাউড়া মহিলা কলেজের প্রভাষক সিপাউর রহমান চৌধুরী, আব্দুল হান্নান সোহাগ, প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক মাহবুব হোসেন মাসুম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস