বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

মৌলভীবাজারের মেয়ে জোৎস্না লন্ডনের ডেপুটি মেয়র

  |   রবিবার, ০২ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারের মেয়ে জোৎস্না লন্ডনের ডেপুটি মেয়র

ডেস্ক রিপোর্ট:: লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে জোৎস্না রহমান ইসলাম। তিনি মৌলভীবাজার সদরের একাটুনা ইউনিয়নের আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে। গত ২৯ এপ্রিল রেডব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

জোৎস্না রহমান ইসলামের এই সাফল্যকে ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

জোৎস্না রহমান ইসলাম ও তার স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লন্ডনের রেডব্রিজেই তারা বসবাস করছেন।

ডেপুটি মেয়র জোৎস্না রহমান ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফিরে আসেন। মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেন।

১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন। বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জোৎস্না রহমান ইসলাম।

জোৎস্নার বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম বলেন, মা-বাবার ইচ্ছা ছিল তাদের ছেলে-মেয়েরা বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উঠুক। তাই দেশে এনেছিলেন। আমার বড়বোন কাউন্সিলর জোৎস্না রহমান ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে।

লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর ঢাকা পোস্টকে বলেন, আমাদের মৌলভীবাজার জেলার গর্ব কাউন্সিলর জোৎস্না লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। রেডব্রিজের কাউন্সিলর হওয়ার পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে নিরলসভাবে কাজ করায় এই সাফল্য এসেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস