বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

করোনা: মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন ১০ জন, নতুন শনাক্ত ৯

  |   শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনা: মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন ১০ জন, নতুন শনাক্ত ৯

মৌলভীবাজার প্রতিনিধি: জেলার গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে নতুন ৯ জনকে। এদিন জেলাটিতে সুস্থ হয়েছেন ১০ জন করোনা রোগী।

শুক্রবার (৩০ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নতুন শনাক্ত ৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪ জন, শ্রীমঙ্গলের ৩ জন এবং ২ জন রাজনগরের। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩১৬ জনে।

এদিকে সুস্থ হওয়া ১০ জনের মধ্যে সকলেই রাজনগর উপজেলার। জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ হাজার ১৫৫ জন।

এছাড়া বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগী রয়েছেন ১২৭ জন। যার মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ১২১ জন এবং হাসপাতালে রয়েছেন ৬ জন। মৌলভীবাজারে ভাইরাসটির দ্বারা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ২৮ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর বাংলাদেশে শনাক্ত হয় ৮ মার্চ। এর প্রায় এক মাস অর্থাৎ ৪ এপ্রিল মৌলভীবাজারে করোনা রোগী পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস