বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় মনাফ হত্যা মামলার আসামীর ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার!

  |   সোমবার, ২১ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৯৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মনাফ হত্যা মামলার আসামীর ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার!

নিউজ ডেস্ক, কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আলোচিত মনাফ হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী চান মিয়ার মা জুবেদা খাতুন (৮০) নামক বৃদ্ধার লাশ ২১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। গত ৬ দিন থেকে না খেয়ে আর শীতে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা। নিহত জুবেদা খাতুন উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশঙ্কর গ্রামের মৃত মাহমুদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর রাতে কুলাউড়া আলোচিত ব্যবসায়ী মানাফের লাশ উদ্ধার এবং আসামী চান মিয়াকে গ্রেফতারের পর পরিবারের মহিলারাও পলাতক রয়েছেন। সোমবার দুপুরে আসামী চান মিয়ার মাকে খোঁজে পাওয়া যাচ্ছে না এবং গরু ছাগল ঘরে আটকের খবর পেয়ে এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ চান মিয়ার বাড়িতে যায়। ঘরের দরজা খোলে ভেতরে প্রবেশ করে বৃদ্ধা জুবেদা খাতুনের লাশ বিছানার উপর পড়ে থাকতে দেখেন।

এসআই হাবিব জানান, বৃদ্ধা জুবেদা খাতুন ছিলেন শ্বাস কষ্টের রোগী। নিহত ব্যবসায়ী মনাফের লাশ উদ্ধার ও আসামী চান মিয়া আটকের দিন থেকে বাড়ির মহিলারা নিরুদ্দেশ। ধারণা করা হচ্ছে সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু বৃদ্ধাকে তারা সাথে নেয়নি। ধারণা করা হচ্ছে গত ৬দিন থেকে না খেয়ে, সেই সাথে শ্বাস কষ্টে অথবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলা শহরের মিলিপ্লাজার ব্যবসায়ী আব্দুল মনাফ (৩২) এর অর্ধগলিত লাশ ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে আনুমানিক ১১টায় উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারিরা বাড়ির পাশের প্রায় ৬ফুট মাটির নিচে পুতে রাখে।

সৌজন্যে: এইবেলা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস