মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

সিলেট বিভাগের চার জেলাই ‘এ’ শ্রেণির

নিউজ ডেস্ক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৬৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট বিভাগের চার জেলাই ‘এ’ শ্রেণির

জেলার শ্রেণি হালনাগাদ করেছে সরকার। সম্প্রতি হালনাগাদ করা ৬৪ জেলার শ্রেণির পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আট বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং ৫টির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেয়া হয়েছে। আর অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রেণি অনুযায়ী সরকার এসব জেলায় সরকারি দফতরগুলোতে জনবল নিয়োগ দিয়ে থাকে। এছাড়া জেলাগুলোতে উন্নয়ন পরিকল্পনা নেয়া ও ত্রাণ বরাদ্দও করা হয় এই শ্রেণি বা ক্যাটাগরির উপর ভিত্তি করে।

নতুন নতুন উপজেলা সৃষ্টি হওয়ায় কোনো কোনো জেলার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। আর আগে জেলার শ্রেণি এক জায়গায় ছিল না, পরিপত্রের মাধ্যমে সেগুলোকে একত্রিত করা হয়েছে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

হালনাগাদের পর ‘বিশেষ ক্যাটাগরি’র ৬টি জেলা, ২৬টি ‘এ’ ও ২৬টি ‘বি’ এবং ৬টি ‘সি’ শ্রেণির জেলা রয়েছে।

ঢাকা বিভাগ
গুরুত্ব বিবেচনায় ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েছে। যদিও মাত্র ৫টি করে উপজেলা রয়েছে এই দুটি জেলার। এই বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে পড়েছে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে। আর মাদারীপুর ‘সি’ শ্রেণির জেলা।

চট্টগ্রাম বিভাগ
এই বিভাগের চট্টগ্রাম জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরিতে। কুমিল্লা, রাঙ্গামাটি, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার ‘এ’ শ্রেণির জেলা। আর বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর রয়েছে ‘বি’ শ্রেণিতে।

রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের রাজশাহী জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরির মধ্যে। আর বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরির মধ্যে রয়েছে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা।

রংপুর বিভাগ
রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, ও রংপুর জেলা ‘এ’ শ্রেণিভুক্ত। ‘বি’ শ্রেণিতে রয়েছে- গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা।

খুলনা বিভাগ
খুলনা বিভাগের খুলনা বিশেষ ক্যাটাগরির জেলা। বাগেরহাট ও যশোর ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। ‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।

বরিশাল বিভাগ
বরিশাল, পটুয়াখালী ‘এ’ শ্রেণির জেলা। এই বিভাগের ভোলা, পিরোজপুর ও বরগুনা ‘বি’ ক্যাটাগরির এবং ঝালকাঠি ‘সি’ ক্যাটাগরির জেলা।

সিলেট বিভাগ
সিলেট বিভাগের চারটি জেলাই ‘এ’ শ্রেণির। এই বিভাগের অধীন জেলাগুলো হলো- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

ময়মনসিংহ বিভাগ
তেরোটি উপজেলা নিয়ে ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এই বিভাগের নেত্রকোনা ‘এ’ শ্রেণি, জামালপুর ও শেরপুর জেলা ‘বি’ শ্রেণির অন্তর্ভুক্ত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস