রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

হাওরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার, ঘটছে দুর্ঘটনা

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৬৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাওরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার, ঘটছে দুর্ঘটনা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর এলাকায় বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারের কারণে ঘটছে নৌ-দুর্ঘটনা। অপরিকল্পিতভাবে হাওর এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তার এখন দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিদ্যুতের তারে স্পর্শ লেগে পানিতে পড়ে এক তরুণের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মধ্যে রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, পাইলগাঁও, আশারকান্দি ও পৌর এলাকার একাংশে হাওরের উপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার কারণে বন্যার পানি বেড়ে নৌ-দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গত ১৯ জুলাই পৌর এলাকার পশ্চিম ভবানীপুরে বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক নৌশ্রমিক নিখোঁজ হন। এর দুইদিন পর তার লাশ উদ্ধার করা হয়। এছাড়াও মইয়ার হাওর ও নলুয়ার হাওরের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে জগন্নাথপুর উপজেলায় যাতায়াতকারী নৌকার যাত্রী ও শ্রমিকরা।

জগন্নাথপুর উপজেলার নৌ-শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন বলেন, বর্ষা মৌসুমে জগন্নাথপুর উপজেলা সদর থেকে দিরাই উপজেলাসহ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে নৌপথে যাতায়াত রয়েছে। এছাড়াও কম করচে বড় বড় নৌযানে ইটসহ বিভিন্ন মালামাল আসে। এসব নৌকার যাত্রী ও শ্রমিকরা বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। নিয়মিত যাতায়াতকারী নৌকাগুলোর চালক ও যাত্রীদের চলাচলের ধারণা থাকলেও নতুন কোনো নৌকা এলে তা দুর্ঘটনার শিকার হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের নেতা রুমানুল হক রুমেন বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত নৌকা চলাচল করছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যোগ নেওয়া দরকার।

তবে দুর্ঘটনা রোধে তারা কাজ করছেন বলে জানালেন জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ প্রকৌশলী আবুল কালাম আজাদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস