বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেট বিভাগে আরও ৭৬ জনের করোনা শনাক্ত

সিলেট প্রতিনিধি   |   শনিবার, ২৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৫৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট বিভাগে আরও ৭৬ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে সিলেট বিভাগের আরও ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫২ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার কলেজের ল্যাবে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।

তিনি আরও জানান, সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩৮ জন, দক্ষিণ সুরমার ৩ জন, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার একজন করে রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শুক্রবার ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সিলেট জেলার ৯ জন এবং সুনামগঞ্জ জেলার ১৫ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩২০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৮৭৬ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩৭৭, হবিগঞ্জে ১ হাজার ৯৩ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আর সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন। এরমধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।

অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৬৫, সুনামগঞ্জে ১০৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৭২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস