বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

নিউজ ডেস্ক ::   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৫৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

নবীগঞ্জে কামাল মিয়া (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। তার বাড়ি বানিয়াচংয়ের হলদারপুর গ্রামে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে পাশে উমরপুর হাসপাতাল নামক স্থানে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরে রাত ১১টার দিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর তিনি মারা যান।

জানা গেছে-বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তাকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। কামালের কান্নার শব্দ পেয়ে মানুষজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে নিজ মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন কামাল। শিবগঞ্জ বাজারের কাছে উমরপুর হাসপাতালের সামনে পৌছা মাত্র একদল দুর্বৃত্ত রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করে। কে বা কারা কি কারণে তার উপর হামলা করেছে কেউ বলতে পারছেন না।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান জানান- চারজন শিশু এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। তবে তারা কাউকেই চিনতে পারেনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

তিনি আরও বলেন- বছর খানেক আগে কামাল মিয়ার এক চাচাতো ভাইকে খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একটি হত্যা মামলাও রয়েছে। ধারণা করা হচ্ছে ওই মামলার আসামীরাই এ ঘটনাটি ঘটিয়েছে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস