
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার | মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | প্রিন্ট | ৫০৯ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এমপি এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার একান্ত সচিব আহাদ মো. সাঈদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে তার একান্ত সচিবও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন নেগেটিভ। মৌলভীবাজার থেকে ছয়বারের এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আবদুস শহীদ।
এর আগে সংসদের বাজেট অধিবেশনে যোগ দেয়া সিলেট-২ আসন থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খানের করোনা (কোভিড-১৯) পজিটিভ এসেছে। মঙ্গলবার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে সিএমএইচে জরুরি বিভাগে ভর্তি আছেন তিনি। বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুন তিনি সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |