মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহন, ভাড়া দ্বিগুণ

নবীগঞ্জ প্রতিনিধি ::   |   সোমবার, ০৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৬০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বহন, ভাড়া দ্বিগুণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মানুষ যখন দিশেহারা তখন সরকারের বেঁধে দেওয়া নিয়ম নীতির তোয়াক্কা না করে নবীগঞ্জে সিএনজি অটোরিকশায় বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। স্বাস্থ্যবিধি না মেনে পর্দা টানিয়ে শিশুসহ ৭ থেকে ৮ জন করে যাত্রী বহন করছেন সিনজি অটোরিকশা চালকরা। পাশাপাশি বসে নেই টমটমও। যার যেমন খুশি বহন করছেন যাত্রী। কিন্তু করোনাভাইরাসের অজুহাতে ভাড়া আদায় করছেন অতিরিক্ত।

উপজেলার শেরপুর রোড থেকে আউশকান্দি পর্যন্ত যেখানে সিএনজির ভাড়া ছিল ২০ টাকা সেখানে এখন ৪০ টাকা ভাড়া আদায় করছেন চালকরা। থানা পয়েন্ট থেকে কাজির বাজারে পূর্বের ভাড়া ছিল ৩০ টাকা, তা এখন বারীয়ে আদায় করা হচ্ছে ৫০ টাকা করে। উপজেলার সবকটি যায়গায় একই অবস্থা।

সরকারি নির্দেশনা অনুযায়ী ৩ জন যাত্রী বহনের অনুমতি থাকলেও চালকরা তা না মেনে কৌশলে সিএনজির পর্দা টানিয়ে পুলিশ চক্ষু ফাঁকি দিয়ে ড্রাইভিং সিটে আরও দুজন করে উঠচ্ছেন। এবং সেই সাথে অতিরিক্ত ভাড়াও আদায় করছে।

এ ব্যাপারে স্থানীয় সচেতন যাত্রীরা বাধা দিলেও তা অমান্য করে উল্টো তাদের হেনেস্তা করার অভিযোগ রয়েছে। কোন কিছু বললেই তারা করোনাভাইরাস পরিস্থিতিকে পূঁজি করে যাত্রীদেরকে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করছেন। গত কয়েকদিন যাবত শহরে যাতায়াত এমনটাই লক্ষ্য করা গেছে।

তবে এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, এখন থেকে আমরা কঠোর অবস্থানে মাঠে থাকব। যে গাড়ির চালক বেশি যাত্রী বহন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস