বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

এসএসসিতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবারও চমকপ্রদ সাফল্য

স্টাফ রিপোর্টার, কুলাউড়া   |   মঙ্গলবার, ০২ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৫০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসিতে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবারও চমকপ্রদ সাফল্য

মৌলভীবাজার জেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসিতে এবারও চমকপ্রদ ফল বয়ে এনেছে। ৩৯ টি জিপিএ-৫ পেয়ে কুলাউড়া উপজেলার মধ্যে (জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে) সেরা হয়েছে প্রতিষ্টানটি।

৩১ মে রোববার প্রকাশিত হয় এবারের ফলাফল। ফলবিশ্লেষণে দেখা যায়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে অংশ নেয়া ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাশ করে। পাশের হার ৯১.৩৯ শতাংশ। ৩৯ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব দেখায়। এছাড়াও ৭১ জন জিপিএ-৪, ৮৮ জন জিপিএ-৩ ও ২৫ জন জিপিএ-২ গ্রেডে পাশ করেছে।

অপরদিকে এসএসসি ভোকেশনাল থেকে ৯৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৬৩ জন। পাশের হার ৬৭.০২ শতাংশ। জিপিএ-৪ ৬২ জন ও জিপিএ-৩ পায় ১ জন। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ আব্দুল মতিন বলেন, এ সাফল্যের নেপথ্যে অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকারা নিরলস কাজ করে গেছেন। তিনি ম্যানেজিং কমিটি, শিক্ষক – শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উপজেলার মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রাখায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিকে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কুলাউড়া উপজেলা থেকে এবার ৪৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৬৫ জন পাশ করেছে। পাশের হার ৮৪.২৭ শতাংশ। জিপিএ-৫ পায় ২১৯ জন।

কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় গত বছর ১৪টি জিপিএ-৫ পেলেও, এবার চমক দেখায়। উপজেলার মধ্যে সর্বাধিক ৩৯টি জিপিএ-৫ লাভ করে। ৩৭টি জিপিএ-৫ পেয়ে এবার ২য় অবস্হানে রয়েছে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্টান থেকে ২৬৩ জনের মধ্যে ২৩৪ জন পাশ করে। পাশের হার ৮৮.৯৭ শতাংশ।

২৪টুডেনিউজ/ইউসুফ ইমন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস