
সিলেট প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ মে ২০২০ | প্রিন্ট | ৪৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছেই সিলেট বিভাগে। আজ সোমবার সিলেট বিভাগের আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আজ সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাসে অস্তিত্ব।
আক্রান্তরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আড়াইশর কাছাকাছি বলে জানা গেছে।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |