মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

আন্তর্জাতিক রুট বন্ধ, সিলেটে নামবে মাত্র একটি ফ্লাইট

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক রুট বন্ধ, সিলেটে নামবে মাত্র একটি ফ্লাইট

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বের চার দেশ ছাড়া সিলেটসহ বাংলাদেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ শনিবার (২১ মার্চ) মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করবে। এছাড়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট আসবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসেফিক, থাই এয়ারওয়েজ ও চায়না ইস্টার্ন ছাড়া সব আন্তর্জাতিক রুটে শনিবার দিবাগত রাত ১২টা থেকে বিমান চলাচল বন্ধ থাকবে। ৩১ মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

অপরদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস