বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মোদি বিরোধী স্লোগানে মুখরিত কুলাউড়ার রাজপথ!

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোদি বিরোধী স্লোগানে মুখরিত কুলাউড়ার রাজপথ!

বিজ্ঞাপন

ভারতের দিল্লিতে মুসলিম গণহত্যা বন্ধ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফর বাতিলের দাবিতে কুলাউড়ায় বিক্ষোভ করেছে সম্মিলিত তৌহিদী জনতা।শুক্রবার (৬ মার্চ) জুমা’র নামাজ শেষে কুলাউড়ার উত্তরবাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রতিবাদী শ্লোগান দেন বিক্ষোভকারীরা।

মিছিল শেষে সমাবেশে মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা নেছার আহমদ, হাফিজ মতিউর রহমান প্রমুখ।

শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিছিলটি পরিচালনা করতে মুক্ত স্কাউটের উপদেষ্টা রফিকুল ইসলাম মামুন, সভাপতি এম. মোর্শেদ আলমের নেতৃত্বে কুলাউড়া মুক্ত স্কাউটের নেতৃবৃন্দরা কাজ করেন।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর পালনের পক্ষে মত দিয়ে বক্তারা বলেন, মুসলিমদের হত্যা, নিপীড়ন, নির্যাতনে যার (মোদী) হাত রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশে প্রবেশ না করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ করেন নতুবা এদেশের তৌহিদী জনতা মোদীর আগমনকে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস