মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কমলগঞ্জে ঘোষণা ছাড়াই সেতু মেরামত, দুর্ভোগ!

  |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ঘোষণা ছাড়াই সেতু মেরামত, দুর্ভোগ!

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক ও জনপদ বিভাগ শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের খিন্নী ছড়ার উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতু মেরামত শুরু করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে মেরামত কাজ শুরু হওয়ায় ফলে এ পথে ৩ দিন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এদিকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই মেরামত কাজ শুরু করার কারণে দুর্ভোগের শিকার হয়েছেন ব্যবসায়ী, যাত্রী ও এলাকাবাসী।

জানা গেছে, কমলগঞ্জ-শমশেরনগর পথে অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচলের কারণে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় সংলগ্ন খিন্নীছড়া বেইলি সেতুটি বেশ কয়েকটি পাটাতন খুলে গেছে। ইতিপূর্বে সড়ক ও জনপথ বিভাগ ওয়েল্ডিং করে পাটাতন মেরামত করে তার উপর পিচঢালা করে দিলেও বেইলি সেতুটি ঝুঁকিমুক্ত হয়নি।

এ বেইলি সেতু অতিক্রম করে প্রতিদিন কমলগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এই বেইলি সেতু পার হয়ে প্রতিদিন চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি রপ্তানিকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আসা যাওয়া করে।

এছাড়াও শ্রীমঙ্গল-কুলাউড়া যাতায়াতকারী পরিবহন বাস, মালামাল বহনকারী বিভিন্ন যানবাহন, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলসহ সহস্রাধিক যানবাহন প্রতিদিন চলাচল করে।

এ পথে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালক সমুজ মিয়া, জয়নাল মিয়া বলেন, সেতুটি মেরামতের জন্য শমশেরনগর, কুলাউড়ার সাথে সড়কপথের যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

কয়েকজন যাত্রী বলেন, সেতুটি মেরামতের কারণে আমাদের কমলগঞ্জ উপজেলা সদর থেকে শমশেরনগর, কুলাউড়া যেতে অনেক ভোগান্তি হচ্ছে।
কমলগঞ্জ-শ্রীমঙ্গলে চলাচলরত যাত্রীবাহী বাস চালক সুমন মিয়া বলেন, সেতুটি মেরামত কাজ শুরুর কারণে বাস নিয়ে সরাসরি শমশেরনগর পর্যন্ত যেতে পারছিনা। এতে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে।

শমশেরনগরের মুদি ব্যবসায়ী তমছির মিয়া বলেন, হঠাৎ করে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের খিন্নীছড়ার উপরের বেইলি সেতুটি মেরামত করায় সড়ক পথের যোগাযোগ বন্ধ থাকায় দোকানের মালামাল বোঝাই ট্রাকটি সরাসরি শমশেরনগর আসতে না পেরে অনেক দূর ঘুরে আসতে হচ্ছে।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘এ বেইলি সেতু সংস্কার করার কারণে ৩ দিন সড়ক পথে যোগাযোগ বন্ধ থাকবে। মানুষজনের যেন ভোগান্তি না হয় সে জন্য আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ মৌলভীবাজারের সহকারি প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি পুরাতন হওয়ায় ও দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভারী যানবাহনগুলো পারাপারের সময় ওজন নিতে পারছে না। এ কারণে সেতুর পাটাতন অনেকটা দেবে গেছে। সেতুটি মেরামতে ৩ দিন সময় লাগতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস