মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় খুঁটিবাহী ট্রাক রেল ক্রসিংয়ে আটকা!

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় খুঁটিবাহী ট্রাক রেল ক্রসিংয়ে আটকা!

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাক রেল ক্রসিংয়ের ওপর আটকে পড়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে পৌর শহরের স্কুল চৌমুহনী রেল ক্রসিং অতিক্রমকালে খুঁটি বোঝাই ওই ট্রাকটির এক্সেল ভেঙে গেলে ঘটনাটি ঘটে। বিকাল সোয়া ৪টার দিকে দুর্ঘটনায় কবলিত ট্রাকটি অপসারণ করে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।

জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় কুলাউড়ায় বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ ও উন্নয়ন কাজ চলছে। এই চলমান কাজের খুঁটিবাহী দু’টি ট্রাক পৌর শহরে আসার পথে হঠাৎ গাড়ির ড্রাইভার ভুলবশত উপজেলা সদরের গাজিপুরের দিকে রওয়ানা দেয়। এসময় স্কুল চৌমুহনীর রেলক্রসিং অতিক্রমকালে একটি ট্রাকের এক্সেল ভেঙে যায় এবং ট্রাকটি রেল লাইনে দেবে যায়। এঘটনার পর থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কুলাউড়া-গাজীপুর সড়কের যান চলাচলও বন্ধ ছিলো।

আটকে পড়া ট্রাকটি রেল লাইন থেকে অপসারণ করতে কাজ করে রেলওয়ে প্রকৌশল বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল। বিকেল সোয়া ৪টার দিকে ট্রাকটি অপসারণ করলে পুনরায় রেল যোগাযোগ চালু হয়।

কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন আহমদ জনান, ট্রাকটি রেললাইনে আটকে পড়ায় লোকাল ট্রেন সহ আন্তঃনগর অনেকগুলো ট্রেন বিভিন্ন রেল স্টেশনে আটকে রাখা হয়। তবে এখন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস