মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

দক্ষিণ সুরমায় ১৩২ পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৬০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দক্ষিণ সুরমায় ১৩২ পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই

সরকারের দু\’টি প্রকল্পের আওতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গরিব অসহায় ১৩২টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নে এ ঘরগুলো নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রকল্প দু\’টি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ কোটি ৬১ লক্ষ টাকা।

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১২০টি ঘর এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে আরো ১২টি ঘর।

জানা গেছে, ‘যার জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো পাকা খুঁটি ও ঢেউটিন দিয়ে তৈরি করা হচ্ছে। উপজেলার ১৩২টি পরিবার ঘর পাওয়ায় তাদের মাথাগোঁজার ঠাঁই হচ্ছে। এছাড়া, ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৩ লক্ষ টাকা। পাকা ঘরগুলোর দেওয়াল পাকা ও চাল ঢেউটিন। এতে থাকছে ২টি রুম, ফ্লোর পাকা, বারান্দা, রান্নাঘর ও বাথরুম।

উপজেলা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অফিস প্রকল্প দুটি বাস্তবায়ন করছে। এ প্রকল্প দুটি তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধনকান্দি সরকার। তারা প্রকল্পগুলো কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করছেন। এছাড়াও গত ১৪ জানুয়ারি প্রকল্পগুলো পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা।

অন্যদিকে, ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) সাধারণ কর্মসূচির আওতায় ১ম পর্যায়ে ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ কর্মসূচির বিপরীতে উপজেলার ১০টি ইউনিয়নে ১২টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। ৩ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ ঘর যারা পাচ্ছেন তারা হলেন- মোল্লারগাঁও ইউনিয়নের খানুয়া গ্রামের আফিয়া বেগম, বরইকান্দি ইউনিয়নের বরইকান্দি মাঝপাড়া গ্রামের ফুল বিবি, তেতলী ইউনিয়নের গকুলপুর গ্রামের মালা বেগম, কুচাই ইউনিয়নের মালিপুর মনিপুর গ্রামের শ্রী নারায়ন চন্দ্র নাথ, সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাহারুজ্জামান বারি, লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের ফাতেমা আক্তার কল্পনা, লালা বাজার ইউনিয়নের শাহ সিকন্দরপুর গ্রামের ইজ্জাদ আলী, জালালপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল বারি, মোগলাবাজার ইউনিয়নের হরগৌরী গ্রামের সজনা বেগম, দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের আব্দুল কাইয়ূম, দাউদপুর ইউনিয়নের সিকন্দপুর গ্রামের খলিল মিয়া, কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রাম গ্রামের রবাই আলী।

সৌজন্যে: সিলেট ভিউ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস