মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

খেলাধূলার মাধ্যমে নিজ মাতৃ ভূমিকে বিশ্ব পরিমন্ডলে অতি সহজেই পরিচিতি লাভ করা যায়: এম এম শাহীন

কুলাউড়া প্রতিনিধি   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খেলাধূলার  মাধ্যমে নিজ মাতৃ ভূমিকে বিশ্ব পরিমন্ডলে অতি সহজেই পরিচিতি লাভ করা যায়: এম এম শাহীন

কুলাউড়ার পৃথিমপাশায় আলী নগর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত (১৩ জানুয়ারী) সোমবার বিকেলে স্থানীয় বৃন্দারানী দিঘির পার বাজার মাঠে আলী নগর একতা তরুন সমাজ কল্যান পরিষদের আয়োজন এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্টিত হয়।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পিছিয়ে পড়া কুলাউড়াকে এগিয়ে নিতে বিগত ২৫ বছর থেকে সবসময় নিঃস্বার্থ ভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আজ যদি আপনারা কুলাউড়ায় সরকারের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারতেন তাহলে কুলাউড়ায় উন্নয়নের জোয়ার বইত। আপনাদের এই অঞ্চলের একজন সাবেক জনপ্রতিনিধি সহ আপনারা যারা বিগত সংসদ নির্বাচনে দিন রাত পরিশ্রম করে যাকে নির্বাচিত করেছেন উনি নির্বাচিত হওয়ার আগে দশ বছর এই কুলাউড়ায় পা রাখেননি বর্তমানেও বিজয়ী হওয়ার একবছর অতিবাহিত হলেও জনগন উনাকে মাত্র ৭-৮ দিন কাছে পেয়েছে। কুলাউড়ায় ভয়াবহ রেলদূর্ঘটনা,বন্যা খরা থেকে শুরু করে নেতাকর্মীদের কোন বিপদে তিনি আজ পর্যন্ত এগিয়ে আসেননি বলে অনেকে জানান। আজ কুলাউড়ার জনগন তা উপলব্দি করতে পারছে। তিনি আরও বলেন, খেলাধূলার মাধ্যমে নিজ মাতৃ ভূমিকে বিশ্ব পরিমন্ডলে অতি সহজেই পরিচিতি লাভ করা যায়। একেক জন খেলোয়াড় তাদের স্ব স্ব খেলায় দেশের রাষ্ট্রদূতের মতো কাজ যাচ্ছেন। বর্তমান সরকার বিদ্যুৎ,শিক্ষা ও উন্নয়নের পাশাপাশি শুধু ফুটবল নয় ক্রীড়াঙ্গনকে অত্যন্ত গুরুত্ব সহকারে এগিয়ে নিতে নিরলষভাবে কাজ করে যাচ্ছে।

আলী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও একতা তরুন সমাজ কল্যান পরিষদের সভাপতি লোকমান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ তফজ্জুল হোসেন তফই,প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,পৃথিমপাশা ইউপি সদস্য আব্বাস আলী,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি,সাবেক মেম্বার ফরিদ আলী, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী,প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ, চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক জিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক ফারুক আহমেদ,হারিছ আলী,নজরুল ইসলাম, আলী নগর একতা তরুন সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ, ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক,সংগঠনের সদস্য জীবন আহমেদ,সিপার আহমেদ ও আবুল কালাম সহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ প্রথমে প্রধান অতিথিকে হাতি শোভাযাত্রায় বরণ করে নেন।

উদ্বোধনী খেলায় ভাই ভাই একাদশ হাজিপুর ১-০ গোলে ছকাপন মঈন একাদশকে পরাজিত করে শুভ সূচনা করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস