শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ফের ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী টিউলিপ

নিউজ ডেস্ক   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৭৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী টিউলিপ

আবারও ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী হিসেবে নিযুক্ত হ‌য়ে‌ছেন বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। বি‌রোধীদল লেবার পা‌র্টির ছায়ামন্ত্রিসভায় ‘শ্যা‌ডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এর আগেও এ পদে দায়িত্ব পালন করেছেন টিউলিপ।

ব্রি‌টে‌নের অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বা‌রের ম‌তো বিজয়ী হ‌ন টিউলিপ সিদ্দিক।

লন্ড‌নে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হিসেবে ব্রি‌টিশ রাজনী‌তি‌তে যুক্ত হন। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ‌তি‌নিই ছিলেন ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।

টিউলিপ সিদ্দিক ড. শ‌ফিক সি‌দ্দিক এবং শেখ রেহানা দম্প‌তির তিন সন্তা‌নের ম‌ধ্যে দ্বিতীয়। ব্রি‌টে‌নের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনী‌তির অধ্যাপক তার বাবা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস