সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ফেঞ্চুগঞ্জে অল্পের জন্য প্রাণ বাঁচলেন পাঁচ অটোরিকশা যাত্রী

সিলেট প্রতিনিধি   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেঞ্চুগঞ্জে অল্পের জন্য প্রাণ বাঁচলেন পাঁচ অটোরিকশা যাত্রী

সিলেটের ফেঞ্চুগঞ্জের রেলক্রসিংয়ে গেইটম্যান সংকটের কারণে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ৫ অটোরিকশা যাত্রী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে মাইজগাঁও রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে মাইজগাঁও রেলস্টেশন থেকে ছেড়ে আসে চট্রগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি স্টেশন অতিক্রমকালে রেলক্রসিংয়ের গেইট নামানোর রেলওয়ের নির্দেশনা থাকলেও সে সময় কোন গেইটম্যান সেখানে ছিলেন না। এতে রেলক্রসিংয়ে গেইট নামানো না দেখে রেলক্রসিং পার হবার চেষ্টা করে একটি সিএনজিচালিত অটোরিকশা। পরে অটোরিকশা চালক হঠাৎ করে উদয়ন ট্রেন আসতে দেখে তাড়াহুড়ো করে গাড়িটি পিছনে নিয়ে এসে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান। পরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনও রেলক্রসিং অতিক্রমকালে রেল গেইট নামানো হয়নি।

স্থানীয় কয়েকজন জানান, এই রেলক্রসিংয়ের গেইটে রাতের বেলা কোন গেইটম্যান থাকে না। ব্যস্ততম এ সড়কে রাতের বেলা এরকম গেইট না নামানো হলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে মাইজগাঁও রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রেলওয়ে নিয়মে এ গেইটে দু’জন করে দিনরাতে চারজন লোক ডিউটি থাকার নির্দেশনা থাকলেও গেইটম্যান সংকটের কারণে রাত ১০টার পর থেকে কোন গেইটম্যান সেখানে থাকে না। রেলগেইটে দিনের বেলা দুজন কর্মকর্তা ডিউটি করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস