বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

মৌলভীবাজারের ধানক্ষেতে মেছোবাঘের ৬ বাচ্চা

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারের ধানক্ষেতে মেছোবাঘের ৬ বাচ্চা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি ধানক্ষেতে ৬টি মেছোবাঘের বাচ্চা পাওয়া গেছে। পরে সেটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। শনিবার উপজেলার ইসলামপুর থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধান কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মেছোবাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে এলাকাবাসী বাঘের বাচ্চাদের দেখতে ভিড় করেন এবং শুক্রবার রাতে বনবিভাগকে খবর দেয়া হয়।

খবর পেয়ে শনিবার সকালে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের ব্যবস্থাপনায় মেছোবাঘের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে বাচ্ছাগুলো সোহেল শ্যাম পাপ্পুর অধীনে শ্রীমঙ্গলের সবুজবাগে আছে। তার মাধ্যমে প্রাণীগুলোকে সুস্থ করে তোলার পর বনে অবমুক্ত করা হবে।

সোহেল শ্যাম পাপ্পু জানান, বাঘগুলো গতকাল থেকে কিছু খায়নি। এদের বয়স প্রায় ২৫ দিন হবে। ড্রপার দিয়ে খাওয়াতে হচ্ছে। মায়ের যত্ন ছাড়া এত ছোট বাচ্চাদের বাঁচিয়ে রাখা খুবই পরিশ্রমের। তবে আমি আশাবাদী ৪ থেকে ৫ মাসের সেবায় এই বাঁচ্চাগুলোকে স্বাবলম্বী করে তুলতে পারব।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, সোহেলের কাছে বাঁচ্চাগুলো দিয়েছি কারণ এই বয়সের বাচ্চাকে মাতৃস্নেহে সেবা দিতে হবে, নয়ত বাঁচানো যাবে না। ৪ থেকে ৫ মাসেই বাঁচ্চাগুলো সুস্থ এবং স্বাবলম্বী হয়ে যাবে। তখন বাঁচ্চাগুলো অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস