বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়ায় আনন্দ র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৪টায় আনন্দ র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীরে সদস্য নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ রেজাউর রহমান সুমন। এছাড়া উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস