শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

টানা চার দিন পূজার পর  মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় দেয়া হয় প্রতিমা বিসর্জন।

গত চার অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়েছিল দুর্গাপূজা।  মঙ্গলবার বিজয়া দশমীর শেষ দিনে বিকেল চারটায় দেয়া হয় প্রতিমা বিসর্জন। বিকেল থেকেই নগরীতে নাচ,গান,বাজনা বাজিয়ে ট্রাকে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় সুরামা নদীর তীরে। একে একে করে নদীতে দেয়া হয় প্রতিমা বিসর্জন ।

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন ছিলো সোমবার। বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের পাঁচদিনের আনন্দ-উল্লাস, আরাধনা এবং বিজয়াশ্রু। তাই মন্ডপে মন্ডপে এখন বিষাদের সুর। পুরাণ অনুসারে, দুর্গা যেমন অসুরবিনাশী দেবী তেমনি তিনি দুর্গতিনাশিনী। যিনি জীবের দুর্গতি নাশ করেন।

তিনি এবার এসেছেন ঘোড়ায় করে। দেবী দুর্গা অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন। তাঁর এই জয়ের মধ্য দিয়ে অন্যায় ও অশুভর বিরুদ্ধে ন্যায় ও শুভশক্তির জয় হয়েছিল। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, এবার সিলেটে ৬০৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীতে এবার ৬৬টি মন্ডপে পূজা উদযাপন করা করা হয়। তন্মধ্যে ৫১টি মন্ডপ সর্বজনীন, ১৫টি পারিবারিক।

সিলেট জেলার ১৩টি উপজেলায় মন্ডপ ছিলো ৫৪২টি। তন্মধ্যে সর্বজনীন ৫০৩টি, পারিবারিক ৩৯টি। গেল বছর সিলেটে ৫৯৮টি মন্ডপে পূজা উদযাপন করা হয়। এ হিসেবে এবার মন্ডপে বেড়েছে ১০টি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস