বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

শায়েস্তাগঞ্জে ট্রেনের ছাদে ওঠায় ১৪ জন কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ৩১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৯৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শায়েস্তাগঞ্জে ট্রেনের ছাদে ওঠায় ১৪ জন কারাগারে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে ওঠায় ১৪ যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে রেলওয়ে আইনে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

এরআগে, শুক্রবার (৩০ আগস্ট) রাতে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তাদের আটক করা হয়। এ সময় আরও বেশ কিছু যাত্রী ট্রেনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যায়।

আটকরা হলো, সিলেটের জকিগঞ্জ উপজেলার ইসমাইল হোসেনের ছেলে লিটন আহমেদ (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার ঘারুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), বালাগঞ্জ উপজেলার দক্ষিণ অরিসা গ্রামের মুক্তার আলীর ছেলে শাকিল মিয়া (১৮), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাও গ্রামের কাজল দেবের ছেলে অমল দেব (১৮)।

শ্রীমঙ্গল উজেলার কালাপুর গ্রামের মোস্তুফা মিয়ার ছেলে রাজু মিয়া (১৮), একই গ্রামের আহাদ মিয়ার ছেলে সাজু মিয়া (১৮), লামুয়া গ্রামের বাহার আলীর ছেলে শাওন মিয়া (২৮), সিন্দুরখান গ্রামের শাহআলম (১৯), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মামুন মিয়া (১৮), মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টিলাগাঁও গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে শাহীন মিয়া (২৫)। বাকি চারজনের নাম পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, ট্রেনের ছাদে চড়া মানেই অপরাধ। রেল মন্ত্রণালয়ে এক আদেশে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের আটক করে আদালতে সোপর্দ করার জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে।

হবিগঞ্জের আদালত পরিদর্শক আল আমিন জানান, আটক ১৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার আদালত বন্ধ থাকায় আসামিদের জামিন শুনানী হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস