বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

অবসরের সিদ্ধান্ত নিতে দুই মাস সময় চেয়েছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ১৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবসরের সিদ্ধান্ত নিতে দুই মাস সময় চেয়েছেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হঠাৎ করে বিসিবি কার্যালয়ে গেলে ধারণা করা হয়েছিল অবসরের ঘোষণাটা দিয়ে দেবেন হয়তো। কিন্তু না! ওয়ানডে অধিনায়ক মাশরাফি তেমন কোনো ঘোষণা দিলেন না। বরং সিদ্ধান্ত নেয়ার জন্য দুই মাস সময় চেয়েছেন।

বিসিবির আজকের সংবাদ সম্মেলনটি মূলত ছিল হেড কোচ নিয়ে। টাইগারদের নতুন হেড কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোর নামটিও ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে আরেকটি ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন সবাই, তবে সেই অপেক্ষা বাড়লো।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাফির সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে। অবসরের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই মাস সময় চেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি পাপন।

বিসিবি সভাপতি কেবল এটুকু বলেন, ‘আমরা সম্মানের সঙ্গেই ক্রিকেটারদের বিদায় দিতে চাই। তবে ঠিক কখন বিদায় নিতে হবে এটা ক্রিকেটারদেরও জানতে হবে।’

বিসিবি নীতিগতভাবে মাশরাফিকে অবসরের সুযোগ করে দিতে বদ্ধপরিকর এবং সে সুযোগ করে দিতেই জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানানোর চিন্তা। তিন জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি জিম্বাবুয়ের সাথে খেলে যাতে মাশরাফি অবসরের ঘোষণা দিতে পারেন- সে ব্যবস্থা করাই হলো এ আমন্ত্রণের উদ্দেশ্য।

মাশরাফি চাইলে বাংলাদেশ, আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে যে তিন জাতি টি-টোয়েন্টি আসরের পর দুই বা তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ আয়োজন কিংবা অন্তত একটি ম্যাচ অনুষ্ঠানের চিন্তা ভাবনাও আছে।

যেহেতু আগামী বছর মে মাসের আগে টাইগারদের কোনো ওয়ানডেই নেই, আর সেটাও আয়ারল্যান্ডে এবং বর্ষপঞ্জি ঘেঁটে দেশের মাটিতে ওয়ানডে অন্তত আগামী এক বছরে নেই। তাই বিসিবি কায়মনোবাক্যে চেয়েছে মাশরাফিকে এখনই মানে, সেপ্টেম্বরের শেষ ভাগে (২৫ আগস্টের পর) না হয় অক্টোবরের প্রথমভাগে ওই দুই বা তিন ম্যাচ সিরিজের আয়োজন করতে। তবে মাশরাফি সময় চাওয়ায় এসব কিছু নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস