রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

এবার পারলেন না শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার পারলেন না শাকিব-বুবলী

শাকিব-বুবলী জুটির ঈদে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে প্রায় প্রত্যেকটা ছবিই ব্যবসায়ীকভাবে সফলতার মুখ দেখেছে। উৎসবের ছবি মানেই এই জুটির ছবি এমনটাই প্রতিষ্ঠিত হয়েছে কয়েক বছর থেকে। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আযহাতেও মুুক্তি পায় এই জুটির নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি।

ঢাকার মধুমিতা সিনেমা হলসহ দেশের ১৫৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’। ছবিটি তেমন সাড়া জাগাতে পারেনি। কয়েক বছর থেকে প্রত্যেক ঈদেই দর্শকদের মন জয় করে আসছেন শাকিব- বুবলী। এবার কী তবে দর্শকের মন কাড়তে পারলেন না তারা।

না, ঠিক তেমন নয়। অনেকেই ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির প্রসংশা করেছেন। তবে ঈদে সিনেমা হলে দর্শকের যেমন উপচে পড়া ভিড় দেখা যায়। এবার তেমন দর্শকের সাড়া মেলেনি।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদও শুক্রবার দুপুরে জাগো নিউজকে বললেন, ‘এবার ঈদের ছবি নিয়ে আমরা ভীষণ হতাশ। ঈদের পঞ্চম দিন পার হতে চললো। ভালো ব্যবসা করতে পারেনি ঈদের ছবি। আমরা আশায় থাকি শুক্রবার ছুটির দিনের। এই দিনে ভালো সেল হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আজ সকালের শোয়ে তেমন দর্শকই আসেনি হলে। আমি শ্যামলী হলের মালিকের সঙ্গে কথা বললাম সেখানেও এক অবস্থা।’

ঈদের ছবির এমন ভরাডুবির কারণ কী বলে মনে করেন? এমন প্রশ্নের উত্তরে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমরা মনে হচ্ছে ছবিটা খুব তাড়াহুড়ো করে নির্মাণ করা হয়েছে। গল্পটা মনে হচ্ছে তেমন জমেনি। শাকিব অভিনীত শিকারী, নবাব, নাকাব, ছবিগুলো কিন্তু ভালো ব্যবসা সফল হয়েছে ও প্রশংসিত হয়েছে।

কেন ওই ছবিগুলো মানুষ নিয়ে সেটা খুঁজে বের করতে হবে। আমি এই কথা আমি শাকিবকেও বলেছি। একজন প্রযোজক পেলাম আর একটা ছবি বানিয়ে ফেললাম, এই ভাবনা থেকে আমাদের বের হতে হবে। ছবির প্রযোজক, নির্মাতা ও অভিনেতা অভিনেত্রী সবাই মিলে বেশ চিন্তা ভাবনা করে তবেই ছবির পেছনে লগ্নি করা উচিৎ। ঢাকাই সিনেমার দুর্দিনে সবাই আরও বেশি সচেতন না হলে সিনেমা হল বাঁচবে না।’

এদিকে অভিসার হলসহ দেশের ৫২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রোশান ও ইয়ামিন হক ববি অভিনীত ‘বেপরোয়া’। ইফতেখার উদ্দিন নওশাদ এই ছবিটি নিয়ে বললেন, ‘এই ছবিটির ব্যবসায়িক অবস্থা আরও খারাপ। তবে ছবিটি ভালো ছিল। অনেক ভালো মানের একটা ছবি ‘বেপরোয়া’। এর আগেও হলে মুক্তি পেয়েছিল ছবিটি।’

‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সংগীত করেছেন শফিক তুহিন আর কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রাশেদ। দেশ বাংলা মাল্টিমিডিয়া সিনেমাটি প্রযোজনা করেছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার নির্মাতা রাজা চন্দ। ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রোশান-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকের প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস