বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলো জয়ার সিনেমা

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলো জয়ার সিনেমা

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর সেরা আঞ্চলিক ভাষার সিনেমা হিসেবে ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছিল সেটি।

এবার জয়া অভিনীত আরও একটি সিনেমা জিতে নিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবির নাম ‘এক যে ছিল রাজা’।

গেল শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্পূর্ণ তালিকা ঘোষণা শুরু হয় দিল্লির শাস্ত্রী ভবনে। এর আগে জুরি সদস্যরা তাদের রিপোর্ট জমা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকরকে। এরপরই বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠ ছবির পুরস্কার ঘোষণা করেছেন ডিরেক্টর রাহুল রাওয়ালিসহ অন্যান্য জুরি সদস্যরা।

সেখানে সেরা বাংলা ছবি হিসেবে ষোঘণা করা হয় জয়া আহসান অভিনীত ‘এক যে ছিলো রাজা’ ছবির নাম।

ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন নির্মাতা সৃজিত মুখার্জি। গত বছরের দুর্গা পূজায় ছবিটি মুক্তি পেয়েছে ভারতে।

Joya-02

‘এসভিএফ ফিল্মস’ এর ব্যানারে তৈরি হওয়া এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় আছেন যিশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জয়া।

ভাওয়ালের জমিদারের বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হয় মাত্র ২৫ বছর বয়সে এক বিশেষ অসুখে। সেসময় তার সৎকারও করা হয়। কিন্তু ১২ বছর পর তিনি আবারও ফিরে এলে শুরু হয় সম্পত্তি নিয়ে লড়াই আর সেই মামলা চলে ১৬ বছর।

সেই কাহিনিই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। এটি দুই বাংলার দর্শকের কাছেই বেশ দারুণ সাড়া পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস