বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

একই দিনে হবিগঞ্জ জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলি!

নিউজ ডেস্ক   |   বুধবার, ০৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৯৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একই দিনে হবিগঞ্জ জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলি!

একই দিনে হবিগঞ্জ জেলা প্রশাসনের আওতায় রাজস্ব খাতে কর্মরত ৮৯ কর্মচারীকে বদলি করা হয়েছে।

আজ বুধবার দুপুর বিষয়টি নিশ্চত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর আদেশে তাদেরকে বদলি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদলিকৃতদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ১১ জন জারিকারক, ৭ জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগাড়ে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করা হয়েছে। জনগণের সেবা প্রাপ্তি নির্বিঘ্ন করতে ও রাজস্ব প্রশাসনে গতিশীলতা, স্বচ্ছতা আনার উদ্দেশ্যেই এই বদলি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস