মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

ফেসবুক ব্যবহারে আকস্মিক সমস্যা

নিউজ ডেস্ক   |   রবিবার, ০৪ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ১৪৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেসবুক ব্যবহারে আকস্মিক সমস্যা

ফেসবুক ব্যবহারে ‘হঠাৎ’ করে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিট থেকে অনেকেই ইন্টারনেটে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে গিয়ে সমস্যার কথা জানান।

সমস্যার কারণে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।

আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

ইন্টারনেট ঘেঁটে দেখা যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স থেকে শুরু করে পাকিস্তানেও একই সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট মনিটর করা ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী এ সমস্যাটি শুরু হওয়ার পর থেকেই প্রায় ৬৭৩টি সমস্যায় পড়া ব্যবহারকারীদের রিপোর্ট জমা পড়েছে।

কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও জানা যায়নি।

ফেসবুক ব্যবহার করতে না পারার কথা অনেকেই টুইটারে পোস্ট করে জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে টুইটারে #facebookdown হ্যাসট্যাগের মাধ্যমে সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা।

এর আগে গত ১৫ মার্চ ও ১৪ এপ্রিল ফেসবুকে একই ধরনের সমস্যা পোহাতে হয়েছিল ব্যবহারকারীদের। বিশ্বজুড়ে তখন ১৪ ঘণ্টার বেশি সময় ধরে এই সমস্যা চলেছিল।

সৌজন্যে : যুগান্তর

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস