শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় পলাশ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পলাশ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুলাউড়ার সদর ইউনিয়নের স্কুলছাত্র পলাশ হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে আজ ০৪ আগস্ট রোববার স্থানীয় জনতা বাজারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

প্রতিবাদ কর্মসূচিতে সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের মানুষ একাত্মতা পোষণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পলাশ হত্যাকান্ডের সাথে জড়িত রাহেল আহমদ, জাহেদ আলী ও তার পিতা মিরজান আলী পুলিশের হাতে আটক হলেও এ ধরণের নির্মম হত্যাকান্ডের দায়ে তাদের ফাঁসির দাবি জানান। হত্যাকারী পরিবার এলাকায় খারাপ লোক হিসেবে চিহ্নিত। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাবেক মেম্বার আব্দুল জলিলের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন অনলাইন গণমাধ্যম ২৪টুডেনিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ), ইউপি সদস্য ছালিক আহমদ, জমশেদ আলী, মহিলা ইউপি সদস্য বৃন্দা রানী গোয়ালা, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত চৌধুরী রুবাব, ব্যবসায়ী আজিজুর রহমান, ছাত্রনেতা জীবন রহমান, সালাউদ্দিন আল সালোক, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহারিয়ার রাকিব চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে নিহত স্কুল ছাত্র পলাশ শব্দকরের বাবা পরিমল শব্দকর ও পলাশের মা উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিমল শব্দকর তার বক্তব্যে বলেন, ঘাতকদের সাথে আমার বা আমার ছেলের কোন বিরোধ ছিলো না। তারপরও তারা আমার ছেলেকে হত্যা করেছে। আর যেন এভাবে কোন মায়ের বুক খালি না হয়। তিনি হত্যাকারিদের ফাঁসি চান।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস