বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৮ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার শাহজিরগাঁও গ্রামের মৃত আরজান আলীর পুত্র। শনিবার রাতে অপহরণসহ নানান অভিযোগ এনে তার বিরুদ্ধে চাচাত ভাই উপজেলার শাহজিরগাঁও গ্রামের প্রবাসী আরফান উল্লাহ ওরফে গৌছ আলীর দ্বিতীয় স্ত্রী হাওয়ারুন নেছা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩ (তাং ২৭.০৭.১৯ইং)। ওই মামলায় রোববার বিকেল ৬টার দিকে থানার কমপ্লেক্সের সামন থেকে রফিককে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিকসহ নানান বিষয় নিয়ে রফিক আলী ও হাওয়ারুন নেছা গংদের মধ্যে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে আদালত ও থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়েছে। বিগত সময়ে আদালতে হাওয়ারুন নেছার বিরুদ্ধে আদালতে রফিক আলীর দায়ের করা চুরির মামলার জের ধরে শনিবার হাওয়ারুন নেছা রফিক আলীর বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপি বলেন, বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার বিকেলে রফিক আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস