বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি    |   শনিবার, ২৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
মনু নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙ্গন মেরামত, স্থায়ী ব্লক নির্মাণসহ বিভিন্ন দাবীতে কুলাউড়ার স্থানীয় ছৈদল বাজারের নিকটবর্তী বেড়ি বাঁধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৭ জুলাই দুপুরে এই মানববন্ধনের আয়োজন করে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। ক্ষেতমজুর নেতা সৈয়দ মোশারফ আলীর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিপিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি প্রতাপ সিং, উপজেলা জাসদের সম্পাদক আব্দুল গাফফার কায়সুল, ব্যবসায়ী আপ্তাব আলী, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল হক, স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমদ, মহসিন আলী প্রমুখ।
এসময় মধ্যে এলাকার বিভিন্ন পর্যায়ের শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মনু নদীর বাঁধে ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্লক নির্মাণ, মেরামত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে। দীর্ঘদিন থেকে মনু নদী খননসহ স্থায়ী ব্লক নির্মাণ না করায় একের পর এক ভাঙ্গনে হুমকিতে রয়েছে নদী তীরবর্তী আশপাশের এলাকার জনপদ।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস