বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

জয়ন্তিকার পর এবার কুলাউড়ায় কালনী এক্সপ্রেস লাইনচ্যুত!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জয়ন্তিকার পর এবার কুলাউড়ায় কালনী এক্সপ্রেস লাইনচ্যুত!

একদিনের ব্যবধানে মৌলভীবাজারের কুলাউড়ায় জয়ন্তিকা ট্রেন দুর্ঘটনার পর ২১ ঘন্টার মাথায় আবারো দুর্ঘটনার কবলে পড়ে কালনী এক্সপ্রেস। এ নিয়ে একই স্থানে পরপর দুই বার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী কুলাউড়া রেলস্টেশনের আউটার সিগন্যালের (প্লাটফর্মের উত্তরপার্শ্বে) কয়েকটি রেললাইনের সংযোগস্থলে ট্রেনের ঞ বগিটির চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতের ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

দুর্ঘটনাকবলিত বগিটি রেখে দেড় ঘন্টা পর কালনী ট্রেনটি কুলাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এ ঘটনায় পাশ্ববর্তী স্টেশনগুলোতে আন্তঃনগর ও লোকাল ট্রেন আটকা পড়ে।

একই স্থানে শুক্রবার দুপুরে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হলে চালক তা টের না পেয়ে ট্রেনটি প্লাটফর্মে নিয়ে আসেন। এতে লাইনচ্যুত বগিটির চাকা টেনেহিঁচড়ে নিয়ে আসার ফলে রেললাইনের প্রায় ৫শতাধিক নাট-বল্টু, ক্লিপ ঘুঁড়িয়ে যায়।

একদিনের ব্যবধানে দুটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল বিভাগ ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কুলাউড়া সেকশনের টিআইটি নুরুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্যান্যরা হলেন, রেলের উদ্ধর্তন উপ-সহকারী প্রকৌশলী কুলাউড়া (সিগন্যাল) হুমায়ুন কবীর পাটোয়ারী, উদ্ধর্তন উপ-সহকারী প্রকৌশলী সিলেট (পথ) আশরাফুল আলম ও রেল কর্মকর্তা আজাদ আহমদ।
রেলওয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, রেললাইনের ক্রুটি ও গাড়ির মেকানিক্যালের চাকার সাইড বেরিয়ারের কেপ না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস