বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ত্রাণ অপ্রতুল বা দুর্গতরা ত্রাণ পাচ্ছে না এটি মেনে নিতে পারছি না মৌলভীবাজারে ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি   |   বুধবার, ১৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রাণ অপ্রতুল বা দুর্গতরা ত্রাণ পাচ্ছে না এটি মেনে নিতে পারছি না মৌলভীবাজারে ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, মৌলভীবাজারে ত্রাণ অপ্রতুল বা দুর্গতরা ত্রাণ পাচ্ছে না এটি মেনে নিতে পারছি না। তিনি বলেন, মৌলভীবাজারে ৬৫০ মেট্টিন টন চাল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার বেলা ২টায় মৌলভীবাজার জেলা প্রশাসনর আয়োজিত রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বিমলাচরণ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আজ আরো ২শ’ মেট্টিন টন বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত মজুত রয়েছে ৪শ’ ৪টন চাল। এছাড়া ৭ হাজার কার্টুন শুকনো খাবার, নগদ সাড়ে ৯ লক্ষ টাকা, গোখাদ্য, শিশু খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। তাই ত্রাণ অপ্রতুল নয় বিতরণে হয়তো একটু দেরী হচ্ছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, মৌলভীবাজারের মনু নদীর দুই পাশে ৮৫ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। এজন্য ১ হাজার ২ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা রয়েছে। আশা করি একনেক শেষ করে এবছরের মধ্যে (২০১৯) কাজ শুরু করা যাবে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কুশিয়ারা নদীর বাম তীর রক্ষার জন্য ৪৯৬ কোটির টাকার স্থায়ী প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে উপমন্ত্রী জানান।

এসময়  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন,মৌলভীবাজারের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম খাঁন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান,রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আক্তার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক আছকির খাঁন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত্ প্রমুখ।

অনুষ্ঠানে ১ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস