বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মৌলভীবাজারে নামগন্ধহীন হরতাল, সমাবেশ করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিনিধি   |   রবিবার, ০৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে নামগন্ধহীন হরতাল, সমাবেশ করতে দেয়নি পুলিশ

সকাল থেকে মিছিল দিচ্ছিল বাম গণতান্ত্রিক জোট কিন্তু তাদের এই মিছিলে চোখ নেই কারো। জনস্বার্থে ঢাকা হরতালে সাড়াই দেয়নি জনগণ। অন্যান্য স্বাভাবিক দিনের মতই ছিল হরতালের আধাবেলা। দোকানপাট, অফিস-আদালত এমনকি ব্যাংকেও হরতালের তেমন কোন প্রভাব পড়েনি।

গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের রবিবার (৭ জুলাই) আধাবেলা হরতালে মৌলভীবাজারে জনজীবনে কোন প্রভাব পড়েনি। তবে হরতালের সমর্থনের আহুত সমাবেশ পুলিশী বাঁধায় পন্ড হয়েছে। সকাল থেকেই অন্যান্য দিনের মতো নিরুত্তাপ এই হরতালে ট্রেন, বাস এবং দূরপাল্লার যানবাহন চলাচল করে।  শহরের দোকান-পাট,অফিস-আদালত,ব্যাংকের কার্য্যক্রম স্বভাবিক ছিল।

এদিকে হরতালের সমর্থনে সকাল সাড়ে ৮টা থেকে শহরের চৌমুহনা এলাকায় কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ, সাধারণ সম্পাদক পিনাক দেব ও বাসদের নেতৃবৃন্দের নেতৃত্বে মাঠে ছিলো বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

পরে সকাল সাড়ে ১১টারদিকে বিক্ষোভ মিছিল শেষে চৌমুহনায় সমাবশে করতে চাইলে পুলিশ বাঁধা তাতে বাঁধা দিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হরতাল উপলক্ষে শহরের মোড়ে মোড়ে ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃখলাবাহিনীর সদস্যরা টহল জোরদার করে।

নিরুত্তাপ এই হরতাল নিয়ে পঞ্চাশোর্ধ্ব রিকশা চালক আব্দুস সোবহান বলেন,‘এখন আর আগের মত আর হরতাল হয় না। আগে হরতাল শোনলে মানুষ ঘর থেকে বাহির অইত না। আমরাও রিকশা চালাইতাম না। কিন্তু এখন যে হরতাল হয়, ইতা বুঝাই যায় না’।

সিপিবি জেলা কমিটির সভাপতি এ্যাড.মকবুল হোসেন অভিযোগ করেন,‘আমরা সকাল সাড়ে ৮টা থেকে চৌমুহনা থেকে সেন্ট্রাল রোড ও শমশেরনগর এলাকায় হরতালের সমর্থনে দুইদফায় বিক্ষোভ মিছিল করেছি। তখন পুলিশ বাঁধা দেয়নি। সকাল সাড়ে ১১টায় হরতালে সমর্থনে মিছিল শেষে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ শুরু করলে মাঝপথে পুলিশ এসে বাঁধা দিয়ে সভাটি পন্ড করে দেয়। এসময় পুলিশের সাথে আমাদের নেতাকর্র্মীদের কথাকাটি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস