বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সিলেটে সুরমায় কমছে পানি, বাড়ছে কুশিয়ারায়

নিউজ ডেস্ক   |   শনিবার, ২৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে সুরমায় কমছে পানি, বাড়ছে কুশিয়ারায়

বৃষ্টিপাত থামায় সিলেটে কমতে শুরু করেছে সুরমা নদীর পানি। তবে কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে বৃদ্ধি পেয়েছে পানি। এখনো সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৬টায় কানাইঘাটে সুরমা নদীর পানি ছিল ১২ দশমিক ৪১ মিটার। যা শুক্রবার বিকেল ৬টার চেয়ে ৫৫ সেন্টিমিটার কম। তবে এখনো কানাইঘাটে সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ২৪ সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি আমলসীদে ২৭ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারা নদীর  পানি গত ২৪ ঘন্টায় শেওলা ও শেরপুর পয়েন্টে ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

উজান থেকে নেমে আসা পানির গতি কম হওয়ায় এ দুই পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ। তবে বৃষ্টিপাত না হলে আজকের মধ্যে শেওলা ও শেরপুরেও পানি কমে আসবে বলে জানিয়েছে পাউবো।

এছাড়া সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে ১.৬৩ মিটার ও লোভা নদীর পানি ৯৬ সেন্টিমিটার কমেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস