মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

ইতিহাস গড়তে যাচ্ছে এমসি কলেজ!

  |   মঙ্গলবার, ২৫ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতিহাস গড়তে যাচ্ছে এমসি কলেজ!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গৌরবের পথ ধরে এগিয়ে চলেছে। কলেজটির বয়স হয়ে গেছে ১২৭ বছর।

এই দীর্ঘ সময়ে যা হয়নি, এবার তা হতে যাচ্ছে। ইতিহাসে এই প্রথমবারের মতো কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে এমসি কলেজ প্রশাসন। আগামী বৃহস্পতিবার (২৭ জুন) কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে।

আজ মঙ্গলবার কলেজের কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান উপস্থিত ছিলেন।

তারা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী দিনের শুরুতে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

পরে সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ১২টায় বৃক্ষরোপণ অভিযান এবং পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হবে।

ঐতিহ্যবাহী কলেজটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের বিভিন্ন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী ফুল ও ফলজ চারা রোপণ কর্মসূচীও গ্রহণ করা হয়েছে।

এমসি কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি-২০১৯ এর আহ্বায়ক  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার চৌধুরী বলেন, কলেজের ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকীর  আয়োজন করা হচ্ছে। আর আনন্দঘন পরিবেশে কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ বলেন, ১২৭ বছরের ঐতিহ্য ও গৌরবের স্মারক প্রজ্ঞাতীর্থ এমসি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয়েছে। আয়োজন সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস