বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

আবারও বিয়ে করলেন ঢাকা অ্যাটাক খ্যাত তাসকিন

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ২১ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও বিয়ে করলেন ঢাকা অ্যাটাক খ্যাত তাসকিন

আবারও বিয়ে করলেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান। পাত্রীর নাম জান্নাত ফেরদৌস। দুই পরিবারের সম্মতিতে গত ১১ জুন সন্ধ্যায় মিরপুরের একটি বাসায় ঘরোয়া ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খবর নিশ্চিত করেছেন তাসকিন।

বিয়ে নিয়ে তাসকিন বলেন, ‘আট মাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে আমার প্রথম দেখা হয়। সেখানেই পরিচয়। এরপর ফোন নাম্বার আদান প্রদান হয়। টুকটাক কথাবার্তা চলতে চলতে প্রেম। তিন মাস ধরে প্রেমের পরে দুই পরিবারের সম্মতিতে ১১ জুন আমরা বিয়ে করি। আমরা এখন একসঙ্গেই আছি।’

তাসকিনের স্ত্রী জান্নাত ফেরদৌস বলেন, ‘আমি ইতালির মিলান শহরে থাকি। দুই ভাইয়ের একমাত্র বোন আমি। পরিবারসহ সেখানেই থাকে সবাই। এক বছর বয়সে আমি ইতালি চলে যাই। শৈশব, কৈশোর, তারুণ্য সেখানেই কেটেছে।’

জান্নাত জানান, তিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছেন মিলানের একটি শিক্ষালয়ে। পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশ ও ইতালি আসা যাওয়ার মধ্যে আছেন। গত বছরই তাসকিনের সঙ্গে পরিচয় হয়। তারপর প্রেম এবং বিয়ে।

ঘরোয়া পরিসরে বিয়ে করলেও আগামী দুই মাসের মধ্যে বড় পরিসরে বন্ধু, পরিজন সবাইকে আমন্ত্রণ জানাবেন বলে জানান তাসকিন।

‘ঢাকা অ্যাটাক’র পর ‘যদি একদিন’ ছবির মাধ্যমে নতুন করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা তাসকিনের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে শুরুর দিকে তিনি নুসরাত নামে এক মেয়েকে বিয়ে করেছিলেন। ওই সংসার এক মাসের মধ্যেই ভেঙে যায়। তবে শোবিজে তার দুই এরও অধিক বিয়ের গুঞ্জন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস