বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

মৌলভীবাজারে প্রচন্ড গরমে কাবু হয়ে পড়ছে শিশুরা! বাড়ছে রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে প্রচন্ড গরমে কাবু হয়ে পড়ছে শিশুরা! বাড়ছে রোগীর সংখ্যা

প্রচন্ড গরমে কাবু হয়ে পড়ছে শিশুরা। আষাঢ়ের তাপদাহ বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। মৌলভীবাজার ৭ উপজেলার সকল হাসপাতালগুলোতে সপ্তাহ ধরে শিশু রোগীর চাপ বেড়ে গেছে।

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে হাসপাতালগুলোতে শিশুসহ সকল বয়সের মানুষ ভর্তি হচ্ছে। বর্তমানে শিশু রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালটির কর্তৃপক্ষ।
আজ (১৯ জুন) মৌলভীবাজার জেলার কয়েক টি সরকারী হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। দুটি হাসপাতালের শিশু ওয়ার্ডের কোনো শয্যা খালি নেই। তাৎক্ষণিক চিকিৎসা শেষে খুব কম শিশুই বাড়ি ফিরতে পারছে। বেশিরভাগ শিশুকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কুলাউড়া উপজেলা সরকারী হাসপাতালে বেড খালি না পেয়ে অনেক স্বজনকে বাচ্চা নিয়ে চলে যেতে দেখা গেছে। একই অবস্থা জেলার সব কটি হাসপাতালেও। সেখানে বেড খালি না থাকায় বেশি বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে আসা রোগীদের।

কুলাউড়া উপজেলা কমর্ধা ইউনিয়নের বাসিন্দা হাসমত আলী লস্কর জানান, ‘বেশ কদিন ধরে জ্বরে ভুগছে বাচ্চা। সকালে হাসপাতালের আউটডোরে দেখানোর পর ডাক্তার বলেছেন ওয়ার্ডে ভর্তি করাতে। কিন্তু’ ওয়ার্ডে বেড খালি নেই। তাই এখন বাড়ি ফিরে যাচ্ছি।’

মৌলভীবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক বলেন, ‘সপ্তাহ খানেক ধরে হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়ে গেছে। শিশু ওয়ার্ডে বেড খালি না থাকায় অনেকে ফিরে যাচ্ছে। যারা ভর্তি আছে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস