বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কমলগঞ্জে ডুবায় পড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ১৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে ডুবায় পড়ে প্রাণ গেল শিশুর

মৌলভীবাজারের কমলগঞ্জে বসত ঘরের পিছনের একটি ডুবার পানিতে ডুবে সিহাব মিয়া (২)  এর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার উজিরপুরে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম সিহাব মিয়া (২)। সে কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে।

কমলগঞ্জ পৌরসভার ৬নং ওর্য়াডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের দুরুদ মিয়ার ছেলে সিহাব মিয়া (২) সকলের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী ডুবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা ডুবা থেকে শিশু সিহাবকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মৃনাল কান্তি সিংহ তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র পুত্রকে হারিয়ে নিহত শিশুর মা বারবার মুর্ছা যাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস