বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

এই নাম নিতেও ঘৃণা লাগে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এই নাম নিতেও ঘৃণা লাগে : প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই নাম নিতেও ঘৃণা লাগে।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমি দেখি আমাদের অনেকের দরদ একেবারে উতলে ওঠে। কিন্তু আপনারা এটা ভুলে যান কীভাবে? একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা? কীভাবে আমরা বেঁচে গেছি। বাঁচারই তো কথা নয়, আইভি রহমান মারা গেল। এতগুলো মানুষের জীবন তারা নিল ক্ষমতায় থাকতে। একবার না, বারবার ক্ষমতায় থাকতে বা বাইরে থাকতে বিএনপি আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘সে হত্যাকারী তারপর আবার এতিমের হক আত্মসাৎকারী। ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারিদের জন্য অনেকেরই মায়াকান্না। এসব দেখলে এ দেশে অপরাধীর বিচার হবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে। এত বেশি টাকা-পয়সা বানিয়ে ফেলেছে তারা যে, সেখানে খুব বিলাসবহুল জীবন-যাপন করছে। আর যখনই যাই তখনই একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ হোক, কাল হোক একসময় শাস্তি কার্যকর হবেই। সেটুকু বলতে পারি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস