বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিলেটের চার জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

সিলেট প্রতিনিধি   |   শুক্রবার, ০৭ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটের চার জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে ৯,৬৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য সিলেট রেঞ্জের চারজেলাসহ সারাদেশের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা, লিখিত এবং মৌখিক পরীক্ষা এই তিনধাপে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সিলেট জেলায় অংশগ্রহণকারীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন, মৌলভীবাজার জেলায় ২৬ জুন, সুনামগঞ্জ জেলায় ২৯ জুন এবং হবিগঞ্জ জেলায় ১ জুলাই। নিজ নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে সকাল ৯টায় বাছাই শুরু হবে।

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট জেলায় ৩০ জুন, মৌলভীবাজার জেলায় ২৭ জুন, সুনামগঞ্জ জেলায় ৩০ জুন এবং হবিগঞ্জ জেলায় ২ জুলাই সকাল ১১টায়।

আর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট জেলায় ৪ জুলাই, মৌলভীবাজার জেলায় ২ জুলাই, সুনামগঞ্জ জেলায় ৪ জুলাই এবং হবিগঞ্জ জেলায় ৭ জুলাই।

শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩১ ও স্ফীত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটায় পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩০ ও স্ফীত ৩১ ইঞ্চি। উপজাতীয় কোটায় পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক ৩১ ও স্ফীত ৩৩ ইঞ্চি। নারীর ক্ষেত্রে সব কোটায় উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস